গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে যথাযোগ্য মযার্দায় (২৫ মার্চ) গণহত্যা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার মাধ্যমে গণহত্যা দিবস পালন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান,গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ সেই ভয়াল কাল রাতের গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। যাতে এদেশের মানুষ বুঝতে পারে প্রকৃত ইতিহাস।পাশাপাশি এই দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা আরও বলেন, এই দিবসটি শুধু জাতীয় ভাবে নয় আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবউদ্দীন আহমেদ,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, আওয়ামলীগ নেতা শহিদুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার মো. আলাউদ্দীন,গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, র্যাব-৬ গাংনী ক্যাম্পের ডিএডি আলী হোসেন প্রমুখ। এসময় সরকারী দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রীবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের টেকনিক্যাল সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম।