গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে গণ-গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে দিনব্যাপী গণ-গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে গণ-গবেষণা ফােরামের গাংনী উপজেলা শাখা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ-গবেষণা সস্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আব্দুর রব।
অনুষ্ঠানের উদ্বােধক হিসাবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম খালেক। উদ্বোধন শেষে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর ড.বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম,জাতীয় কন্যাশিশু এডভোকেসী ফোরামের মেহেরপুর জেলা সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, দি হাঙ্গার প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর জমিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর যশাের অঞ্চল সমন্বয়কারী খোরশেদ আলম,গাংনী অঞ্চল সমন্বয়কারী হেলাল উদ্দীন প্রমুখ।