গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে গরু চুরির মামলার ৩জন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ওসময় তাদের কাছ থেকে গরু বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ইনারুল ইসলাম (৪০), বেল্টু হোসেন (২৩) ও ইকরামুল হক (১৮)।
বুধবার দিবাগত রাতে গাংনীর ধলা ক্যাম্প পুলিশের একটিদল গাংনী উপজেলার গাঁড়াবাড়ীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা করে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাতে গাঁড়াবাড়ীয়া গ্রামের কৃষক শরিফুল ইসলামের একটি এঁড়ে গরু চুরি হয়। এঘটনায় গরুর মালিক গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দিগ্ধ আসামী হিসেবে ইনারুল ইসলাম, বেল্টু হোসেন ও ইকরামুলকে গ্রেপ্তার করা হয়।
এসময় ইনারুল ইসলামের স্বীকারোক্তি মোতাবেক তার হেফাজত থেকে গরু বিক্রির ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।