গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে গর্ত থেকে নবজাতের একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর ২ টার দিকে গাংনী উপজেলার ষােলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান,সহড়াবাড়িয়া গ্রামের নুরুল হকের জমির একটি গর্তে নবজাতকের মরদেহ ভাসতে দেখে পথচারীরা। এসময় পুলিশকে খবর দিলে,স্থানীয় হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আলতাফ হােসেন সঙ্গীয় ফাের্স নিয়ে মরদেহটি উদ্ধার করে।
গাংনী থানার ওসি বনি ইসরাইল জানান,মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে,কােন নারী-পুরুষের অবৈধ শারীরিক মেলামেশার ফলে নবজাতকের জন্ম হয়েছে। এবং সেটির মৃত্যু হয়েছে। কে বা কারা এমন কাজটি করেছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে।