গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ৪ কেজি গাঁজা ও ১শ’৩০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বেগুনবাড়ীয়া সাদিপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দীন (৩৪) ও গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আবু বক্করের ছেলে উজ্জল হােসেন (৩২)।
বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার বামন্দী-দেবীপুর সড়কের পুলিশ বক্সের সামনে থেকে তাদেরকে আটক করে স্থানীয় বামন্দী ক্যাম্প পুলিশের একটিদল। গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই ইসরাফিল হোসেন, এএসআই দরবেশসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আলাউদ্দীন ও উজ্জল নামের দুই ব্যক্তিকে আটক করে।
এ সময় অটাে ভ্যানে রাখা বস্তা ভর্তি ধানের গুঁড়ার ভিতর থেকে ৪ কেজি গাঁজা ও ১শ’ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে মাদক পাঁচারের কাজে ব্যবহৃত একটি অটাে ভ্যান জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।