গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। সেই সাথে কয়েকটি এলাকায় শিলাবৃষ্টি দেখা দিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে প্রায়ই ২ ঘণ্টাব্যাপি গুড়িগুড়ি বৃষ্টি হয়। তবে বৃষ্টির পানির পরিমাণ এতােটাই কম যে,এ পানি কােথাও জমেনি।
জানা গেছে,বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কয়েক ঘণ্টা যাবত গাংনী উপজেলার সকল এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি হয়। তবে উপজেলার পলাশীপাড়াসহ আশেপাশের কয়েকটি গ্রামে শিলাবৃষ্টি হয়। তবে এ শিলাবৃষ্টি ক্ষেত খামারে তেমন প্রভাব ফেলবেনা বলে চাষীরা জানান।