মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাংনীতে অনুষ্ঠিত গ্রাম পুলিশদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের অংশ হিসেবে কুচকায়াজের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসন চত্বরে এ মহড়া অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীম কুমার সাহা কুচকাওয়াজের মহড়া পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। মঙ্গলবার মাশব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।