গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামে মাটির ঘর ভেঙ্গে একে একে ২২ টি গােখরা (কুলিম) সাপ বের করে মারা হয়েছে।
উপজেলার চককল্যানপুর গ্রামের সোনাভানুর ঘরে মা সাপসহ ২২ টি গোখরা সাপ মারা হয়। স্থানীয়রা জানান, প্রায় প্রতিবছরই সোনাভানুর ঘর থেকে সাপ মারা হয়। ঘরটি পুরাতন ও মাটির তৈরী হওয়ায় অনেক দেয়ালে গর্ত থাকার কারণে সাপ বসবাস করে।
স্থানীয় লােকজন প্রথমে একটি সাপ ঘরের গর্তে লক্ষ্য করেন। পরে একে একে ওই ঘর পুরাে ভেঙ্গে ফেলে মা সাপসহ ২২ টি সাপ মেরে ফেলেন । বাড়ির মালিক সোনাভানু বলেন, শুক্রবার দুপুরে আমি ঘরে বসে ছিলাম। এসময় একটি সাপ আমার পায়ের কাছ দিয়ে বেরিয়ে যায়। তখনই আমি লোকজনকে ডাকি। লোকজন এসে ঘর খুঁড়তে থাকে। ঘর খুঁড়ে একে একে বেরিয়ে আসে, মা সাপসহ ২২ টি পদ্মগোখরো।