
ফাইল ফটো
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫মে:
ঘূর্নিঝড় মহাসেন মোকাবেলায় মেহেরপুরর গাংনীতে প্রস্তুতি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১ টার দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলিপ কুমার সেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহমেদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাজেদুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,উপজেলা পরিসংখ্যান অফিসার নজরুল ইসলাম, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান আলম হোসাইন,ধানখোলা ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব কাফিরুল ইসলাম,ধানখোলা ইউপি সচিব রফিকুল ইসলাম,ষোলটাকা ইউনিয়ন সচিব জহুরুল ইসলাম, সাহারবাটি ইউপি সচিব আজিমুদ্দীন,রাইপুর ইউনিয়ন সচিব মতিয়ার রহমান, তেঁতুলবাড়িয়া ইউপি সচিব আব্দুল মতিন ও স্থানীয় সাংবাদিক বৃন্দ।