গাংনী প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আনন্দ মিছিল, কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ছাত্রলীগের উদ্যােগে মিছিল, কেককাটা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে আনন্দ মিছিল করা হয়। পরে প্রধানমন্ত্রীর জন্মদিনের কেককাটা হয়। সবশেষে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব,ছাত্রলীগ হাসিবুর হাসিবসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।