গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শোভা যাত্রাটি গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাজার রেজাউল চত্বরে এসে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মােহাম্মদ সাহিদুজামান খোকন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল, গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা ও সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মহনসহ আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এর আগে বুধবার সকালে গাংনী উপজেলা ও কলেজ ছাত্রলীগের একাংশের নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।