মেহেরপুর নিউজ, ০৭ আগষ্ট:
মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুরের গাংনীতে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রনে সিসি ক্যামেরা স্থাপন সংক্রান্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টার দিকে গাংনী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুলিশ সুপার হামিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রাজস্ব) খাইরুল হাসান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক।
এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান, গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ জামান, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী বিভিন্নসহ শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।