মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন,রহিদুলের স্ত্রী তহুরা খাতুন,ছেলে মামুন,সির্দ্দিক,ফেরদৌস এবং জাকিয়ারা। আহতদের মধ্যে,তহুরা খাতুন গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে বলে জানিয়েছে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।
আজ শনিবার দুপুরে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে রহিদুলের স্ত্রী তহুরা খাতুন বাড়ি’র পাশের রাস্তা মেরামতের জন্য একই গ্রামের সির্দ্দিকের বাড়ি’র পাশ থেকে মাটি কাটে। এ ঘটনার সির্দ্দিক প্রতিবাদ করলে উভয়ের মধ্য বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্য সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়।