মেহেরপুর নিউজ:
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের ভােমরদহ গ্রামে প্রতিপক্ষের হামলায় আব্দুল মাবুদ ও তার স্ত্রী সুনিতা খাতুন আহত হয়েছেন। আহতদেরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলবার সকালের দিকে ভােমরদহ গ্রামের ঈদগাহ পাড়ায় হামলার ঘটনা ঘটে। আহত আব্দুল মাবুদ ভোমরদহ গ্রামের হেলাল উদ্দীনের ছেলে এবং সুনিতা আব্দুল মাবুদের স্ত্রী। জানা গেছে,বাড়ির জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে সোমবার সকালের দিকে ভোমরদহ গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আন্টু মিয়ার সাথে মাবুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আন্টু তার লােকজন নিয়ে মাবুদ ও তার স্ত্রী সুনিতাকে হামলায় করেন। হামলায় তারা আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।