তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
“আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়। এসময় গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক আরিফা খাতুন, আইজিএ প্রকল্পের বিউটিফিকেশন প্রশিক্ষক নার্গিস সুলতানা, বøগবাটিক প্রশিক্ষক তালিমুন নেছা উপস্থিত ছিলেন।