সাহাজুল সাজু :
৭১’এর অগ্নীঝরা দিনগুলো স্মরণ করা ও জাতীয় পতাকা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলী মােড়ে এ দিবসটি পালনে স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনীতে অবস্থিত পথিকের পাঠশালা নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি পালন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকের পাঠশালার পরিচালক রফিকুল ইসলাম পথিক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক আনােয়ার হােসেন,ইয়াসিন রেজা,গাংনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র নবীর উদ্দীন,শিক্ষক নেতা পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ। অনুষ্ঠানে পতাকা নিয়ে কবিতা আবৃত্তি করেন জান্নাত ফাতিমা রোজা,সীমন্তিকা দাস জয়া,তাসফিয়া জাহান রুপা,নওশীন জাহান জেবা ও তাসনিম শশী।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে, রফিকুল ইসলাম পথিক বলেন ,” বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল মাস। মার্চ মাসের প্রতিদিনের ঘটনা-আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাংলার স্বাধীকার আন্দোলন চুড়ান্ত রুপ নেয়।