তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেপুরের গাংনীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন উপলেক্ষে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এ প্রকল্পের বাস্তবায়ন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম রিয়াজুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতেয়াক ইউনুচ। এমটি ইপিআই আব্দুর রশিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে কক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দিন আহামেদ, গাংনী থানা পুলিশের পক্ষে এসআই হাবিব প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ বিভাগের চিকিৎসক ডাঃ আদিলা আজহার। অন্যান্য বছরের তুলনায় এবছর স্বাস্থ্য বিধি মেনে খোলা জায়গা ক্যাম্প স্থাপনের মাধ্যমে ৯ টি ইউনিয়নে ২১৭ টি কেন্দ্র স্থাপন করা হবে। ৪৩৪ জন স্বেচ্ছাসেবী ভিটাডিমন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে কাজ করবেন। উপজেলা ব্যাপী ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮৬২ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩০২৬২ জন নিরাপদ দুরুত্ব বজায় রেখে মোট ৩৪১০৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৭ জন প্রথম সারির তত্বাবধানকারী ক্যাম্পেইন তত্বাবধায়ন করবেন। ৪ অক্টোবর থেকে পক্ষকালব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে। অন্যান্যদের মধ্যে ছাত্রলীগের সাবেক সভাপতি তোহিদুল ইসলাম, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।