গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে ( ১৫ আগস্ট) বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকাল ৯টার সময় গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মুক্তিযােদ্ধা সংসদ ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়। পরে দােয়া-মােনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন,গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী উপজেলা মুক্তিযােদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুনতাজ আলীসহ সরকারী কর্মকর্তা-কর্মচারি ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
এদিন সকাল সাড়ে ৭টার দিকে গাংনী পৌর পরিষদের উদ্যােগে পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়েছে। গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব ইঞ্জিনিয়ার শামীম রেজা,পৌরসভার উচ্চমান সহকারি জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস প্রমুখ। এছাড়াও একই সময় গাংনী পৌর কর্মচারি পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়।
এদিন সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপুর উদ্যােগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়। গাংনী উপজেলা শহরের উত্তরপাড়াস্থ তার রাজনৈতিক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়। এর আগে জাতীয় ও কালাে পতাকা অর্ধ্ব নমীত করা হয়। সকাল সাড়ে ৯টার দিকে গাংনী উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়।
এসময় জাতীয় পতাকা,দলীয় পতাকা ও কালাে পতাকা অর্ধনমীত করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে হিসাবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মােহাম্মদ সাহিদুজ্জামান খােকন। এসময় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম মােস্তফা,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। এছাড়াও গাংনী ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, মৎস্যজীবি লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানাে হয়।
সকাল ১০টার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেকের নেতৃত্বে গাংনী রেজাউল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানাে হয়। পরে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। এসময় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
সকাল ১১টার দিকে গাংনী উপজেলা যুবলীগের উদ্যােগে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন। এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফি কামাল পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। দিবসটি উপলক্ষে গাংনী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শ্রদ্ধাঞ্জলি টাঙ্গানাে হয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনা সভা ,মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজের আয়োজন। দিবসটি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়েছে।