সাহাজুল সাজু : ‘
মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
রবিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আলােচনা সভা,সুদমুক্ত ঋণ, প্রতিবন্ধীদের নাগরিক কার্ড ও এতিমখানায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ।
উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস এ কর্মসূচীর আয়োজন করে।
আয়ােজনে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল আলম।
আয়ােজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
গাংনী উপজেলা সমাজসেবা অফিসার কাজী মোহাম্মদ আবুল মুনসুর-এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এসময় বক্তব্য রাখেন বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, জাতীয়পার্টি (জেপি)’র মেহেরপুর জেলা সভাপতি আব্দুল হালিম,রুরাল ভিশন সংস্থার পরিচালক আনােয়ারুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন এনজিও প্রতিনিধি ও প্রতিবন্ধী শিশুদের অভিভাবকবৃন্দ।