মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব থেকে সড়ক অবরোধ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় জনগন আমিরুল ইসলাম (৩৫) নামের এক জামায়াত কর্মীকে পিটিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে।
আটক জামায়ত কর্মী আমির“ল ইসলাম গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের মৃত কুরবান আলীর ছেলে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার সময় গাংনী উপজেলার যুগীন্দা গ্রামে আলগামনসহ আমিরুল ইসলামকে আটক করে গনপিটুনি দেয়।
গাংনী থানার উপপরিদর্শক আশরাফ জানান, সড়ক অবরোধ শেষে বাড়ি ফেরার সময় স্থানীয় জনতা এ জামায়াত কর্মীকে আটক করে গনপিটুনি শেষে পুলিশের হাতে সোপর্দ করেছে।
আহত জামায়াত কর্মীকে আটক দেখিয়ে গাংনী হাসপাতালে চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।