তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুম কন্ফারেন্সের মাধ্যমে জিন এক্সপার্ট মেশিন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার বেলা ১১টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জুম কন্ফারেন্সের মাধ্যমে মেশিনের শুভ উদ্বোধন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রিয়াজুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, ঢাকা স্বাস্থ্য অধিদপ্তরের এমবিডিসি ও লাইন ডাইরেক্টর,টিবি- লেপ এন্ড এএসপি পরিচালক অধ্যাপক ডাঃ শামিউল ইসলাম, গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, খুলনা স্বাস্থ্য অধিদপ্তরের ডিভিশনাল মাইক্রোবায়োলজিস্ট এনটিপি মামুন হোসেন হিমেল।
এ সময় পৌর মেয়র আশরাফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, আর এম ও ডাঃ সাদিয়া সুলতানা, ডাঃ এম কে রেজা, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রশিদ, স্যানিটারী ইন্সপেক্টর মশিউর রহমান, সাবেক ছাত্রলীগ সভাপতি তোহিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব, এমটি (ল্যাব) সুনীতি রানী, পরিসংখ্যানবিদ মনিরুল ইসলাম, অফিস সহকারী আসাদুল ইসলাম লিটনসহ সকল ইউনিয়ন সহকারী স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ উপস্থিত ছিলেন। জিন এক্সপার্ট মেশিন উদ্বোধনের ফলে এলাকার জনগণ গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই করোনা ভাইরাস (কভিড-১৯) ও যক্ষা রোগ নির্ণয়ের সুবিধা পাবে।