তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে মুজিব বর্ষ উদযাপনের অংশহিসেবে জেলা আওয়ামী কৃষকলীগ বৃক্ষরোপণ করেছে।সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার গজাড়িয়া হেমায়েতপুর গোরস্থান আঙ্গিনায় এ বৃক্ষ রোপন করা হয়।
প্রধানমন্ত্রীর আহ্বান ৩টি করে গাছ লাগান এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির ৪শ গাছের চারা রোপণ করা হয়। জেলা সরকারি কলেজের সাবেক ভিপি ও জিএস জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এবং জেলা আওয়ামী কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখুন এর সার্বিক তত্ত্বাবধানে এ বৃক্ষরোপন করা হয়।
এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেঁপু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, রায়পুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য আব্দুল হান্নান হনা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা সেকেন্দার আলী মাস্টার, ইউপি সদস্য আঃ জব্বার, আজাদ, বকুল, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আজিজার রহমান, ওয়ার্ড কৃষকলীগের সহ-সভাপতি জাফর আলী, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, রায়পুর ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের সভাপতি বাসার হাবিবসহ আওয়ামী লীগ, আওয়ামী কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।