সাহাজুল সাজু :
মেহেরপুর জেলা প্রশাসক ও ও জেলা ম্যাজিস্ট্রেট আজিজুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জেলার গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসকের সহধর্মিনী ফেরদৌস আরা,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক,মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস বীর মুক্তিযােদ্ধা মকবুল হােসেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাদির হােসেন শামীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রাণী,গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান হােসেন, তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সােহেল আহমেদ,বীর মুক্তিযােদ্ধা মুনতাজ আলী,জেলা জাতীয় পার্টি জাপার সভাপতি আব্দুল হালিম,উপজেলা যুবলীগের সভাপতি মােশাররফ হােসেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কােরআন থেকে তেলাওয়াত করেন গাংনী উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম ইলিয়াস হােসেন। পবিত্র গীতা পাঠ করেন, শ্রী মহেন্দ্রনাথ। এর আগে জেলা প্রশাসক ফুলেল শুভেচছা জানানাে হয়।