মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ মে:
গাংনীতে ডাক্তার লাঞ্চিত হওয়ার ঘটনায় হামলাকারীদের আগামী ২ দিনের মধ্যে আটক না করা হলে বৃহত্তর কর্মসূচীর ঘোষনা দিয়েছেন মেহেরপুর জেলা বিএমএ’র নেতৃবৃন্দ। সোমবার সকালে মেহেরপুর জেলা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র উদ্যোগে মেহেরপুর জেনারেল হাসপাতাল মিলনায়তনে এক সভায় ওই সিদ্ধান্ত নেয়া হয়। জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশচন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, মেহেরপুর জেনারেল হাসপাতালের সুপার ডা. শ্যামল কুমার, বিএমএ’র সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিক, (স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. এম এ বাশার, সম্পাদক ডা. তাপস কুমার প্রমুখ।