গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ খায়বার হালসনা (৫৫) নামের একজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত খায়বার ধলা গ্রামের মৃত শামসুদ্দীন হালসনার ছেলে।
রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে ডিবির সদস্যরা রাজকৃষ্ণ ধলা গ্রামে অভিযান চালিয়ে খায়বারকে আটক করে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মাদক কারবারীরা রামকৃষ্ণপুর ধলা গ্রামে অপেক্ষা করছে এমন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই আহসান হাবিব,মাহাতাব উদ্দীন ও হেলাল উদ্দীনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। অভিযানে খায়বারকে আটক করে। এসময় তার নিকট থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারি খায়বার হালসনার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সােমবার মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হবে।