তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ডেকোরেটর মালিক ও শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গাংনী বাজারে কাশেম ডেকোরেশন এর সামনে থেকে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
ডেকোরেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ট্যাগ অফিসার হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক, আজ খাদ্য সহায়তা হিসেবে ১৪৪ জলের মাঝে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।