মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা তথ্য আপার উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরের দিকে মেহেরপুরের গাংনী শিশির পাড়ায় উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা তথ্য আপা রাফিয়া জান্নাতের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুবুল হক মন্টু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আলমগীর হোসেন প্রমূখ।