তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
গাংনী বাজারের আমিন মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী রাহিবুল ইসলাম (২৬) ও গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারিক (১৬) এর ওপর পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
রাকিবুল ইসলাম উপজেলার ভরাট গ্রামের মনিরুল ইসলামের ছেলে ও তারিক গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হারেজ কসাইয়ের ছেলে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে আমিন মিষ্টান্ন ভান্ডারের কারখানায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী জাহিদ (২০) ও শান্ত (২১) জানায়, ঘটনার সময় তন্ময় (২২) নামের এজজন কারখানার মধ্যে ঢুকে জাহিদ কোথায় জিজ্ঞাসা করে।
রাহিবুল ইসলাম, জাহিদ কারখানায় নেই বলে জানালে তন্ময় ও তারিক তার উপরে চড়াও হয়। এক পর্যায়ে তারিক রড দিয়ে রাহিবুলকে মাথায় বেশ কয়েকটি আঘাত করে রক্তাক্ত জখম করে।
পরে রাহিমুল ইসলামও কারখানায় থাকা দেশীয় অস্ত্র বটি দিয়ে তারিককে আঘাত করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাহিবুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তারিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, হামলার ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।