গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের গােপালনগর গ্রামে গাছের নারকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ড্যাগারের আঘাতে ৩জন কিশোর মারাত্বক ভাবে জখম হয়েছে।
জখমকৃতরা হলাে- গোপালগর গ্রামের চাতুরপাড়ার আলতাব হোসেনের ছেলে রনি আলী (১৪), লালন হোসেনের ছেলে রাব্বী হোসেন (১৫) ও মহাসিন আলীর ছেলে হামীম (১৪)।
বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা সকলেই স্থানীয় লুৎফুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখান থেকে তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গাংনী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান আহত রনির পেটে, রাব্বী হোসেনের ডান হাতে ও হামীমের ডান পায়ের উপরের অংশে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্বক জখম হয়েছে। অতিরিক্ত রক্ত ক্ষরণে তাদের অবস্থা এখন আশঙ্কাজনক। তাই উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীরা জানান, সাম্প্রতিক সময়ে চুরি করা ডাব নিয়ে গোপালনগর গ্রামের আরজান আলীর ছেলে হাবীব ও জনি হোসেনের ছেলে নাঈম হোসেনের সাথে রাব্বী ও রনির বাকবিতন্ডা হয়। এঘটনার জের ধরে রাত ৮ টার দিকে হাবীব ও নাঈম ধারালো ড্যাগার নিয়ে এসে তাদের উপর উপর্যপুরি কোপাতে থাকে। এক পর্যায়ে হামীম তাদের ঠেকাতে আসলে তাকেও ড্যাগার দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে এলাকাবাসি ছুটে আসলে,হাবীব ও নাঈম পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা হাসপাতালে নিয়ে আসেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, খবর শুনে পুলিশের একটিদল আহতদের খােঁজখবর নিয়েছে।