মেহেরপুর নিউজ:
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাসুর, দেবর ও ননদের হাতে লাঞ্ছিত হয়েছে লামিয়া খাতুন নামের এক গৃহিণী। লামিয়া খাতুন গাংনী শিশির পাড়ার জাকিরুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় মেহেরপুর আমলী আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
গাংনীর শিশির পাড়ার জাকিরুল ইসলামের স্ত্রী লামিয়া খাতুনের দায়ের করে মামলায় জানিয়েছেন গাংনীর শিশির পাড়ার আব্দুল ওহাবের ছেলে জাহিদুল, রুহুল আমিন। রুহুল আমিনের মেয়ে মুরশিদা খাতুনদের বাড়ি পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এই কথা কাটাকাটি জের ধরে লামিয়া খাতুনের একটি ছাগল জাহিদুলদের বাড়িতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে লামিয়া খাতুন এবং তার স্বামী জাকিরুলের উপর আক্রমণ চালায়।
তাদের হামলায় লামিয়া এবং জাকিরুল আহত হয়। তাদের মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় ৪৪৮/ ৩২৩/ ৩৫৪, ৩৭৯/ ৩০৭ /৫০৬ পেনাল কোড-এ মেহেরপুর আমলী আদালতে জাহিদুল, রুহুল আমিন, মুর্শিদা খাতুন,মর্জিনা খাতুন, বর্ষা খাতুনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাদার আরজিতে মারধরসহ ৭০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়। এদিকে মামলা দায়ের করার পর লামিয়া ও তার স্বামী জাকিরুল ইসকামকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।