তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে জলাবদ্ধতা সমস্যার সাময়িক নিরসন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।
তিনি বলেন অপরিকল্পিতভাবে পুকুর তৈরী ও বাঁধের জন্য এ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বামুন্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস ও ইউপি সদস্য জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট জমির মালিকদের উপস্থিতিতে ড্রেজার মেশিন দিয়ে মাটি অবসারণ করে জলাবদ্ধতা সমস্যার সাময়িক সমাধান করা হয়।
ইউনিয়ন পরিষদ ও এমপি খোকনের নিজেস্ব অর্থায়নে এ জলাবদ্ধতা নিরসন সমস্যার সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়। ফলে রক্ষা পেল নোনার বিলের ৭ শ’হেক্টর জমির ফসল। জমির মালিকরা জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে এমপি সাহিদুজ্জামান খোকনকে অনুরোধ জানান। এ সময় জমির মালিকরা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।