সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে এক আত্মীয়কে দাফন কাজে অংশ নিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় তার ছােট ছেলে নােকরুল হােসেন (৪৫) আহত হয়েছেন। ৩ সন্তানের জনক নিহত ওমর আলী গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চিৎলা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। আহত নােকরুল ওমর আলীর ছােট ছেলে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চান্দামারী-শানঘাট সড়কে মালবাহি একটি ট্রলির সাথে মােটরসাইকেলের মুখােমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় যুবক,সুমন জানান,ওমর আলী ও তার ছােট একটি মােটরসাইকেলযােগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামে একটি আত্মীয়কে দাফন কাজে অংশ নিতে যাচ্ছিলেন। মােটরসাইকেল চালাচ্ছিলেন নােকরুল। তারা আড়পাড়া হয়ে শানঘাট ও চান্দামারী গ্রামের মাঝামাঝি সড়কে পৌঁছালে,নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্যালােইঞ্জিন চালিত মালবাহি ট্রলির সাথে ধাক্কা লাগে।
ওই ধাক্কায় ওমর আলী ও তার ছেলে সড়ক ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। তবে ট্রলি চালক আহত হয়নি। এসময় পথচারীরা আগত বাপ-বেটাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘােষণা করেন। আহত নােকরুল গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন। গাংনী থানার ওসি বজলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।