গাংনী প্রতিনিধি :
মেহেরপুর-২ (গাংনী ) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক সাগরের নির্বাচনী অফিস পুড়িয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের হেমায়েতপুর গ্রামে নির্বাচনী অফিস পােড়ায় দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ প্রার্থী ডাক্তার এ এসএম নাজমুল হক সাগরের নির্বাচনী অফিস হেমায়েতপুর গ্রামে স্থাপন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার মধ্যরাতে নেতাকর্মীরা অফিস বন্ধ করে নিজ নিজ বাড়িতে যায়। পরের দিন (আজ) শুক্রবার সকালে নির্বাচনী অফিসটি পােড়ানাে অবস্থায় দেখা যায়।
এদিকে খবর পেয়ে গাংনী থানার ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী সঙ্গীয় ফাের্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি (তদন্ত) মনােজিত কুমার নন্দী জানান,কে বা কারা নির্বাচনী অফিস পুড়িয়েছে। তা সনাক্ত ও দােষীদের আটক করতে পুলিশি অভিযান জােরদার করা হয়েছে।