গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক আরশীনগর পত্রিকার ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে গাংনী রিপোর্টার্স ক্লাবে কেককাটা হয়। এর আগে গাংনী উপজেলা শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে নেতৃত্ব প্রদান করেন দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মোহাম্মদ রাশেদুল হক বিপ্লব। পরে গাংনী রিপোর্টার্স ক্লাবে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার আনারুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাজী মোহাম্মদ রাশেদুল হক বিপ্লব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি ও দৈনিকর আরশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজা আক্তার ডিউ,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন। এসময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ, মাজেদুল হক মানিক,গাংনী রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আল আমীন হোসেন, কোষাধ্যক্ষ শাহীনুজ্জামান,আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার মেহের আলী,তোফায়েল আহমেদ প্রমুখ।