তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ফুলের তোড়া দিয়ে এ শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানানোর অনুষ্ঠানে সকলের সাথে পরিচয়পর্ব ও কুশলাদি বিনিময় হয়।
এ সময় ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, তেঁতুল বাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু উপস্থিত ছিলেন