তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে গতকাল মঙ্গলবার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ যোগদান করেছেন।
এ সংবাদে তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।
বুধবার বেলা ১২টার দিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁকে ফুল দিয়ে স্বাগত ও অভিনন্দন জানান। এসময় গাংনী উপজেলার সমসাময়িক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা ভাইরাস প্রতিরোধসহ সার্বিক পরিস্থিতি নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ গাংনী উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত এবং বাংলাদেশ সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখার বিষয়ে মতামত পেশ করেন। সে ক্ষেত্রে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।