গাংনী প্রতিনিধি :
নব-গঠিত গাংনী উপজেলা ও গাংনী পৌর ছাত্রদলের নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২ টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুম মিল্টনের গাংনীস্থ রাজনৈতিক কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
গাংনী উপজেলা ও গাংনী পৌর যু্বদল সংবর্ধনা অনুষ্ঠানের আয়ােজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা মনিরুজ্জামান গাড্ডু,ইনসারুল ইসলাম,শহিদুল ইসলাম নাসির, জামাল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন,গাংনী পৌর যুবদলের আহবায়ক সাহিদুল ইসলাম,সদস্য সচিব এনামুল হকসহ নব-গঠিত গাংনী উপজেলা ও গাংনী পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।