তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে উপজেলা প্রশাসনের আয়োজনে নব যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ এঁর উপস্থাপনা ও সভাপতিত্বে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও. মোহাম্মদ মুনসুর আলম খানকে উপজেলা প্রশাসন, পৌর মেয়র ও চেয়ারম্যানবৃন্দের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাশেদুল ইসলাম জুয়েল, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মুন্তাজ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় অন্যান্যদের উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।