মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি:
মেহেরপুরের গাংনীতে যথাযথ ধর্মীয় মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ঈদ-এ- মিলাদুন্নবী। আয়োজনের মধ্য ছিল র্যালী,আলোচনা সভা ও মিলাদ মাহফিল।
আজ মঙ্গলবার দিবসটি উপলক্ষে ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে গাংনী উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে গাংনী উপজেলা অডিটোরিয়াম চত্বরে এসে শেষ। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম। বক্তব্য রাখেন,মাষ্টার টেইনার শফিকুল আলম ও আহসান হাবিব। এসময় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা,শিক্ষক ছাত্র-ছাত্রীরা উপিস্থত ছিলেন।