তোফায়েল হোসেন ,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে ধর্ষণ নিপীড়নের ঘটনায় জড়িত আসামি ও পৃষ্ঠপোষককে গ্রেপ্তার ও, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতা অবসানের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যা
পৌর ছাত্রলীগের উদ্যোগে শনিবার বেলা ১১ টার দিকে একটি বিশাল র্যালি শহরের বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জীবন আকবর।
এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক একিম হোসেন, উপ শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবীব সঞ্জু, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক কিবরিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল হোসেন, আশিকুজ্জামান পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, ষোলটাকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, ধানখোলা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওবায়দুর রহমান, কাথুলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মানিক আহমেদ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, মটমুড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বকতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।