গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চান্দামারী গ্রামে আলম হোসেন (১৮) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। যুবক আলম চান্দামারী গ্রামের জমির উদ্দীনের ছেলে।
শনিবার বিকেলের দিকে তার মৃত্যু হয়। আলম হোসেনের পারিবারিক সূত্র জানায়, আলম সিঙ্গাপুরে যাওয়ার জন্য ২বার ট্রেনিং নেয় । ট্রেনিং শেষে পরীক্ষায় সে ২বারই অকৃতকার্য হয়। এ কারণে সে অভিমানে শনিবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে বিষপান করে।
প্রতিবেশীরা টের পেয়ে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে,কর্ব্যরত ডাক্তার তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও আলমের শারীরিক অবস্থার অবস্থার অবনতি হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শনিবার বিকেলে পথে মধ্যে মৃত্যু হয়।