তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানে বহন করা ঢেউটিনে কেটে রহিদুল ইসলাম (৪৮) নামের এক সাইকেল চালক মারাত্মক জখম হয়েছে। আজ সোমবার দুপুরে জুগিন্দা বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, বাঁশবাড়িয়া কলোনি পাড়া গ্রামের মৃত ফিরতাজ আলীর ছেলে রহিদুল ইসলাম (৪৮) জুগিন্দা গ্রাম থেকে বাই সাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন। অপরদিকে মেহেরপুর সদর উপজেলার ইসলামনগর গ্রামের পরি আলীর ছেলে বাবু আলির ঢেউটিন নিয়ে নিজ গ্রামে ফিরছিলেন বাদশা মিয়ার ছেলে পাখি ভ্যানচালক আক্তার আলী।
এ সময় উভয়ে জুগিন্দা গ্রামের বটতলা অন্ধ বাক এলাকায় পৌঁছালে ভ্যান চালক আকতার আলী ভ্যানের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় বাই সাইকেল চালক রহিদুল ইসলামের ডান পায়ের উরুতে ঢেউটিন এ কেটে মারাত্মক জখম হয়। আকতার আলী ইসলামনগর গ্রামের বাদশা মিয়ার ছেলে। স্থানীয়রা রহিদুল ইসলামকে জখম অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। তবে পাখি ভ্যানচালকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।