সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচিথর শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় গাংনী উপজেলার ৭৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান) অংশগ্রহণ করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীগণকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি এবং কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুল হক।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর। এসময় বক্তব্য সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীর সুপার আব্দুল্লাহ-আল মাসুম,কর্মশালার টিম ম্যানেজার প্রদীপ কুমার পাল। স্কীমভূক্ত সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুকুল পরিবেশ তৈরি করা,তাদের বয়স ও মন-উপযোগী সুন্দর সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বাংলা ও ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলা লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।