মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলাে-মাইলমারী গ্রামের আকাশ আলীর ছেলে ইউসুফ আলী (৪) ও একই গ্রামের আব্বাস আলীর ছেলে আদিব হােসেন (৩)।
মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে একটি গর্তে ডুবে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শিশু আদিব ও আকাশ বাড়ির পাশে একটি গর্তের নিকট খেলা করছিল। অসাবধানবশত তারা ওই গর্তের পানিতে ডুবে মারা যায়। তারা বেঁচে ভেবে প্রতিবেশীরা দুজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘােষণা করেন।
গাংনী থানার ওসি উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।