গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র ফলোআপ সভা (মিটিং) অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পি এফ জির সমন্বয়কারী ও করমদী কলেজের প্রভাষক আবু সাদাত মোঃ সায়েম পল্টু। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ-এর যশাের আঞ্চল সমন্বয়কারী খোরশেদ আলম। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যশোরের মনিরামপুর উপজেলা পিএফজি’র এ্যাম্বাসিডর শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাওছার আহাম্মেদ বাবলু, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন,সুজনের গাংনী উপজেলার শাখার সভাপতি ও গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুর রশিদ।
এছাড়া বক্তব্য রাখেন পিএফজির এ্যাম্বাসিডর আব্দুল লতিফ, লাইলা আরজুমান বানু, শহিদুল ইসলাম বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট- বাংলাদেশ এর গাংনী এলাকা সমন্বয়কারী হেলাল উদ্দীন, পিএফজি সদস্য মনিরুজ্জামান আতু, আজিজুল হক রানু, দিলরুবা খানম রুবা, সাংবাদিক জুলফিকার আলী কানন প্রমুখ।