মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জানুয়ারি:
মেহেরপুর জেলার গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রাম থেকে আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী পিতা ও পুত্রকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন,গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের পাঞ্জাব আলী (৬৫) ও তার ছেলে আনারুল ইসলাম (৩৮)। আজ দিনের যেকোন সময় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার ভোর রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার পিএসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে।
গাংনী থানার ওসি মাছুদুল আলম জানান, আটকদের বিরুদ্ধে একটি মারামারি মামলায় কোর্ট থেকে ওয়ারেন্ট জারি হওয়ায় তাদের আটক করা হয়েছে।