গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগােয়াল গ্রামের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ নিধনের খবর পাওয়া গেছে। মালিকের অভিযোগ রাতের বেলায় কেউ পুকুরে বিষ দিয়েছে। ফলে মাছগুলো মরে ভেসে উঠেছে।
শনিবার দুপুরে চরগোয়াল গ্রামের জলাশয়ে মাছ মারা যায়।
জলাশয়ের মালিক জালাল উদ্দীন পার্শ্ববর্তি মটমুড়া গ্রামের নয়েজ উদ্দীনের ছেলে।
জানা গেছে, মাত্র ছয় মাস আগে ৪ বিঘা জলাশয় বর্গা নিয়ে প্রায় ৩ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ জলাশয়ে চাষ করে আসছিলেন জালাল উদ্দীন।
এমতাবস্থায় কে বা কারা পুকুরে বিষ প্রয়ােগ করে মাছ নিধন করেছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। এঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।