গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রামের একটি পুকুর থেকে মানসিক প্রতিবন্ধী ঝরনা খাতুন (২৫)) নামের এক যুবতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ । উদ্ধারকৃত ঝরনা চেংগাড়া গ্রামের আনার আলীর মেয়ে।
শুক্রবার সকালের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে ঝরনা খাতুনের মরদেহ উদ্ধার গাংনী থানা পুলিশ। স্থানীয় যুবক তরিকুল ইসলাম জানান, ঝরনা একজন মানসিক প্রতিবন্ধী। শুক্রবার ভােরে ঝরনা বাড়ির বাইরে যায়। বাড়ির বাইরে যাওযার দু’ঘণ্টা পর বাড়ির নিকটের একটি পুকুরের পানিতে ঝরনা খাতুনকে ভাসতে দেখে স্থানীয়রা। এসময় ঝরনা বেঁচে আছে ভেবে স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘােষণা করেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এমকে রেজা জানান,ঝরনাকে চিকিৎসা দেয়ার আগেই মৃত্যু হয়েছে।
ঝরনার পারিবারিক সূত্র জানায়,ঝরনা মানসিক রােগি। মাঝে মাঝে পানিতে পড়ে যায়। তাই পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়েছে। গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।