তোফায়েল হোসেন , গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযানে ২শ’গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করেছে গাংনী থানা পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক অভিযানে উপজেলার সহগলপুর গ্রামস্থ পাকা রাস্তায় মাদক দ্রব্য বিক্রী হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে আবুল বাসার নামের একজনকে আটক করে।
পরে তার কাছ থেকে ১শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আবুল বাসার মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
অপরদিকে উপজেলার ঝোড়াঘাট ও কল্যাণপুর গ্রামের মাঝামাঝি ইটভাটার পাশে অভিযান চালিয়ে ১শ’গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। গাংনী থানা পুলিশের এস আই বরকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলো- হাড়াভাঙ্গা গ্রামের আজমত আলীর ছেলে খোকন (২৫), পীরতলা গ্রামের আঃ আজিজের ছেলে আমিরুল ইসলাম (২৩) ও ঝোড়াঘাট গ্রামের ইনতাজুল ইসলামের ছেলে আবু সাঈদ (২০)।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, মঙ্গলবার রাতে পৃথক অভিযানে ৪ জনকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ২শ’গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আজ বুধবার তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।