তোফায়েল হোসেন,গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন উপলক্ষে গাংনী পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭ টার দিকে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু’র নিজস্ব কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন বাবলু এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র আহমেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, পৌর আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান, জেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি আব্দুল হালিম, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহিনউজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ ওমর আলী তাপু, পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন থানাপাড়া জামে মসজিদের পেশ ইমাম জাহিদুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু।